মোহাম্মদ আন্ওয়ারুল কবীর








মৌতাতে মায়া বন্ধন
~~~~~~~~~~~~~~~

গড়ানো পাথরে ধরে না শ্যাওলা
ধরি মাছ না ছুঁই পানি
গৃহীসন্নাসীর অনাবিল সুখ গাহন।

পাখি পরিধি জীবন
হইনি কেউকেটা গৃহীসন্নাসী
মৌতাতে মায়া বন্ধন বাঁকে বাঁকে
ছড়ায়ে শেকড় সংসারে এলেবেলে আমি
সুখ-দু:খ মিশেলে কাটে সময়।

সহসাই জীবন উপান্তে জানি আমি
উপড়ানো শেকড় ঝরা ক্ষরিত রক্ত
বিষণ্ন প্লাবনে অনিবার্য ভোকাট্টা ঘুড়ি ।

পাখি পরিধি জীবন খুঁজে তবু সহস্র বন্ধন
মোহ নেই অনাবিল সুখ গাহন।

ঢাকা
♪♫•*¨*•.¸¸

মোহাম্মদ আন্ওয়ারুল কবীর মোহাম্মদ আন্ওয়ারুল কবীর Reviewed by Pd on অক্টোবর ২৭, ২০১২ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.