সুপর্নাঞ্জনা সরকার ( পর্ণা )







“ অজানা কান্না ” 
~~~~~~~~~~~~


কেন এমন হয় বুঝিনা
বুক ঠেলে কান্না বেরিয়ে আসতে চায় অজানা কারনে
কেউ যেন কিছু বলতে চায়
মনের ভিতরে গুমরে কাঁদে কেউ যেন মনমরা
অথচ আমি কিছুই জানি না
তিন সত্যি বলছি- কিচ্ছু জানিনা আমি !
বাধ্য হয়ে আজ তোমাদের শরণাপন্ন 
এক বন্ধু বলে- 
‘এমন তো ভালো নয়, টয়লেট গিয়ে বমি করো’
আরেকজন বলে-
‘চাপা কান্নাকে বের করে ফেলো, শরীর মন হাল্কা হবে খুব’
কিন্তু কিভাবে তা সম্ভব- কেউ বলোনি তোমরা !
উপায়ন্তর না দেখে আয়নায় সামনে দাঁড়াই
বেশ হাসি খুশি উজ্জীবিত এক মুখ
স্বপ্ন ঘেরা আবেশে উজ্জ্বল দুই চোখ
কোথাও নেই কোন মলিনতার ছাপ
আঁচড়ের দাগ নেই সারা মুখে একটাও
তবে কেন এমন অহেতুক বুকভেজা কান্না ?
যদিও ঠিক করে ফেলেছি-
আর মনের আয়নায় উঁকি দেবো না কিছুতেই !!! 


উত্তরাখণ্ড
,¸¸,ø¤º°`°๑۞๑

সুপর্নাঞ্জনা সরকার ( পর্ণা ) সুপর্নাঞ্জনা সরকার ( পর্ণা ) Reviewed by Pd on অক্টোবর ২৭, ২০১২ Rating: 5

১২টি মন্তব্য:

  1. উত্তরগুলি
    1. অনেক ধন্যবাদ তোমাকে সুপর্না। সঙ্গে থেকো।

      মুছুন
  2. উত্তরগুলি
    1. বুজু, তোমার কবিতার প্রতি এতো প্রেম দেখে সত্যি খুব ভালো লাগছে। সঙ্গে থেকো।

      মুছুন
  3. উত্তরগুলি
    1. এখানে এসে কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ দেব।

      মুছুন
    2. ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ দেব।

      মুছুন
  4. মনের আয়নায় তো উঁকি মারতেই হবে, নাহলে বর্তমান ও ভবিষ্যতের কর্মপদ্ধতি ঠিক করা যাবে না ।
    সুখে থাক পর্ণা... :)

    কাকু

    উত্তরমুছুন
  5. মনের আয়নায় তো খঁুজতেই হবে নাহলে বর্তমান ও ভবিষ্যৎ কোন পথে চলবে তা ঠি করবে কী ভাবে ?
    সুখে থাক পর্ণা....:)

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কাকু, ভীষণ ভাল লাগলো এখানে এসে কবিতা পড়ে মতামত দেবার জন্য। এইভাবেই কবিতার সঙ্গে থেকো।

      মুছুন
  6. এখানে এসে কবিতা পড়ার জন্য সকলকেই আন্তরিক ধন্যবাদ বন্ধু।

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.