অমলেন্দু চন্দ








একটি কবিতা
~~~~~~~~~~


সুরঙ্গমা -
দৃষ্টির অলিন্দে কিছু অধরা নির্জনতা
পেতে রেখে খুজেছিলে সেই কোন অলস ক্লান্ত 
এক বিকেলের ভাঁজে
সম্ভ্রান্ত গ্রীবার বাঁকে ভরা ছিল তন্ময় আবেশ
উড়ু উড়ু চুলের মাস্তুলে
বুঝি মেলে রাখা ছিল কিছুটা বিষাদ
অবিচল নিষিদ্ধ সেই সূর্যের খোঁজ, দিনশেষ আগুয়ান - তাই
ফিরে দেখা অদেখায় -
অতীত কি চেয়েছিল কিছুটা চুম্বন তার নিষাদ বিষাদ স্বরে
অবিরল প্রচলিত নিয়তির মত,
শান্তিকল্যান বুঝি অসহ্য হয়েছিল সেই বিকেলের খাঁজে
নষ্ট হাওয়া হেসে ওঠে ডাক দেয় কাছে আয়, 
এও বুঝি অদ্ভুত নিয়তি সুরঙ্গমা
দুটি আত্মা পাশাপাশি কাছা কাছি শুয়ে থাকে
তারপর একজন এরকমি বিকেলের ভাঁজে 
নড়ে চড়ে জেগে ওঠে নিষাদে বিষাদে 
স্পষ্ট হয় নির্জনতা অনায়াস স্থির
যেন এক কষ্টের অগাধ নীলিমা
দোয়েলের মত ডাক দেয় মাছ হয় বুকের অধীন
সে গহীন অতল ঠেকে - অধিকার নেই সেই 
গহীন অতলে ডুব দেওয়া সাঁতার ভুলেছ তাই,
তার চেয়ে এই ভালো সরোবর ছায়া হোক
তোমার শরীরে...

কলকাতা 
¸.•*¨*•♫♪


অমলেন্দু চন্দ অমলেন্দু চন্দ Reviewed by Pd on অক্টোবর ১৩, ২০১২ Rating: 5

২টি মন্তব্য:

  1. এও বুঝি অদ্ভুত নিয়তি সুরঙ্গমা
    দুটি আত্মা পাশাপাশি কাছা কাছি শুয়ে থাকে
    তারপর একজন এরকমি বিকেলের ভাঁজে
    নড়ে চড়ে জেগে ওঠে নিষাদে বিষাদে
    স্পষ্ট হয় নির্জনতা অনায়াস স্থির
    যেন এক কষ্টের অগাধ নীলিমা

    দুর্দান্ত লিখেছেন কবি --

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.