শামীম পারভেজ






ঈদ এলো
~~~~~~~~

ঈদ এলো
ঈদ এলো
খুশির সীমা নাই,
কাজ নাই
ছুটি পাই
বাড়ির পানে ছুটে যাই ।

টুপি টুপি
মাথায় টুপি
যাবে ময়দানে নামাজেতে, 
কুলাকুলি
করবে সবে
নামাজ শেষে উঠবে মেতে।
সালাম করবে
টাকা চাইবে 
চাইবে সবার কাছ থেকে, 
পাবে টাকা
দিবে টাকা
বিলাবে সেটা বয়স দেখে।
এদিক যাবে
ওদিক যাবে 
বাড়ি বাড়ি ঘুরতে যাবে,
সেমাই খাবে
মিষ্টি খাবে
পোলাও কোরমা সবই খাবে।
ছাগল কিনবে 
গরু কিনবে
সবাই করবে কোরবানী ,
মাংস কাটবে 
বিলি করবে
রীতি নীতি সব মানী ।
আনন্দ করো
আনন্দ করো
রঙ্গে রঙ্গে ভরুক মন,
খুশি থাকো
সুখে থাকো
খুশিতে নাচুক প্রতি জন ।



 ভালবাসা
~~~~~~~

রূপ দেখে তোর, 
নয়ন পাতা মোর,
বন্ধ হতে চায়না ,
যাসনে চলে ,
মনযে বলে,
একটু পাশে বসনা ।

হাতটা ধরি,
গল্প করি,
মনে বড়োই আশা,
হাসবো হাসি,
মনটি খুলে,
দিবো ভালবাসা ।





ঢাকা
♪♫•*¨*•.¸


শামীম পারভেজ শামীম পারভেজ Reviewed by Pd on অক্টোবর ২৭, ২০১২ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.