
ওরা
~~~~~~~~
অন্ধকারে সেদিন শেষ দেখেছিলাম তাকে
অ্যাবাকাস ছিল না তার মায়ের কাছে,
পাঁজরের হাড়গুলোই ছিল শেষ উপায় !
শিক্ষাগত যোগ্যতায় তোমার স্কুলের নার্সারিও না
তবুও গুনতে জানে , ফুল যে ফটে তাও জানে!
অনুভুতির আলিঙ্গনে শেষ ইচ্ছা টাও পুষতে জানে,
বসন্ত ফিরে পেতেও জানে, সাদা সরষে ফুলের জীর্ণতাও জানে,
হয়ত সে স্নিগ্ধতা নালায় খোঁজে , তাও তো বোঝে ।
ক্ষুধার জ্বালায় হয়তো সে রুমাল মুখে গোঁজে
মনের জানালা দিয়ে তবুও তো পাখি ওড়ে ,
কাঁদতে বারন ছিল তবুও তো বিকল্প অস্ত্র খোঁজে !
তবুও তারা তো হাসে !
অছুত বিদ্বেষী গলায় , হেয়তা পায় প্রশ্রয়
হয়তো তাই সময়ের খোঁজে, জীবন ব্যার্থতা খুজে পায় ।
আর ওদের ধরতে ,সময়ের লাঠিয়ালরা ছোটে ,
অদ্ভুত!, ওরা স্নিগ্ধতাকে মুখে গুজে প্রতি মুহূর্তে বাঁচে।
শিলিগুড়ি
♪♫•*¨*•.¸
দেবজিত সাহা
Reviewed by Pd
on
অক্টোবর ২৭, ২০১২
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৭, ২০১২
Rating:
bah....
উত্তরমুছুন