
শুধু এই টুকু চাই
~~~~~~~~~~~~~~
হ্যাঁ, ঠিক ইচ্ছামৃত্যু র শিয়রে অলীক সুখ ওত
পেতে বসে আছে,
সুখের কথায় তোমার কথা মনে পড়ে আজকাল!
কতো সুখেই না নদী টাও চেয়েছিল হৃদয়
খুঁড়ে বেড়িয়ে
চাঁদের দেশে পাড়ি দেবে!
দিন গুনতে গুনতে ঢলে পড়েছে চোখের পাতা,
ধুকপুক ভাষায় জোয়ার ভাটার টানাটানি!!
এই মুহুর্তেই মোক্ষম আঁচড়ে রক্ত নদী জন্ম
নেয়,
নাম হয়তো সচ্ছতোয়া।
আমি সুখ আর তোমায় এক করে ফেলি,
ভাগাভাগির খেলায় ভালবাসা বাধ সাধে!
তবুও তো জ্বলে যায়, রক্তিম ঠোঁট মরাল
গ্রীবা
উপত্যকা ছুঁয়ে নাভিপ্রদেশ!
গুড়ো গুড়ো জোছনা ঝড়েযাচ্ছে ক্রমাগত!
জোছনাময়ী রাতে ইচ্ছামৃত্যু র বাসর
শয্যা ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট!
অমোঘ টান তার বাঁশির লহরীর মতোই!
চর্বিতচর্বণরূপ জীবন তুমিও চাইবেনা
আমি কনফিডেন্ট!!!!
কলকাতা
♪♫•*¨*•.¸¸
মামনি দত্ত
Reviewed by Pd
on
অক্টোবর ২৭, ২০১২
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৭, ২০১২
Rating:
Sundor kobita
উত্তরমুছুন