রত্না দাশগুপ্তা আইচ

রত্না দাশগুপ্তা আইচ
 ফাগ 

হিমায়িত কুঠুরি থেকে
বের করেছি নীলাভ হৃদপিণ্ড
নীল নীল কুয়াশায় মৃত প্রজাপতি
এখনও লেগে আছে
লেগে আছে তীব্র দহন দাগ
তুমি চেয়েছ বুক পকেটে রাখবে বলে
তাই গোলাপি খামে মুখ বন্ধ করেছি ভীত প্রেম
নিষ্প্রাণ প্রকোষ্ঠে রক্ত চলাচল ফের
শিরায় শিরায় কৃষ্ণচূড়া
হৃদ আকাশে এঁকেছি অনন্ত ফাগ





রত্না দাশগুপ্তা আইচ রত্না দাশগুপ্তা আইচ Reviewed by Pd on মে ০৯, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.