সুপ্রতীম সিংহ রায়



নদীকথা



সন্ধ্যা নামলে সমস্ত মরা নদী জেগে ওঠে একে একে
তাদের বুক ভরতি থৈ থৈ করে জোৎস্নাজল।

বহুদূর থেকে দেখে দু-কোটি ঈশ্বর
আলোকবর্ষ পেরিয়ে এসে চুমা দেয় কপালে।

সমস্ত মরা নদী ফের এক একটা রূপকথার নায়িকা হয়ে জন্মায়
বেড়ার দু-ধার জুড়ে প্রহরী ঘেঁটুফুল গাছ সেখানে নেমে আসে শুদ্ধস্নানে।

নদী উতলা হয় ক্রমাগত,
আচ্ছন্ন করে তাকে পরিযায়ী চাঁদ
অবশেষে কিছু ফাঁকা ফ্রেম জমে থাকে বিলাসী ক্যানভাসে।

সুপ্রতীম সিংহ রায় সুপ্রতীম সিংহ রায় Reviewed by Pd on মার্চ ২৩, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.