অাশ্লেষ তীক্ষ্ণ দাঁতের বাধ্য ছোঁওয়া জ্বালায় খুবই, আশ্লেষে চাঁদ জড়ায় যদি শান্ত হবি? কে চায় আড়াল হিংস্রতার ঐ বদ্ধ ঘরে, আগুন এ মন খুন খারাপির রক্ত ঝরে। দেখিস না তুই ডুবছে শরীর নিখাদ বিষে, ঘুমের পরেও জাগছে এ রাত ঘোর আপোষে। সুখের থালায় জ্বলছে ক্ষিদে ঝরছে আগুন, ফুটুক না ছাই ফুলগুলো সব মরছে ফাগুন!
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন