এই যে ছুঁলাম মেঘ আর পুরানো ইঁট।
শান্ত দুপুরের শীতঘুম থেকে
তুলে এনে তোমায়,
হাত রেখে গোপন অসুখে।
আমার প্রিয় যতো চিঠি, জমেছে
ময়লাটে একার বালিশে।
এখনো চাঁদ বাড়ি ফেরে নি,
এখনো নামকরণ তাদেরই পূর্ণচ্ছেদ।
তিতাস বন্দ্যোপাধ্যায়
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৬
Rating: 5
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন