পাথরের নিষ্ঠুরতা কতো প্রকার ও কি কি
মানুষের রক্ত ময়লা পানির চেয়েও দামে কম,
উফ শব্দে আর তেমন কাটে না দাগ!
এ কোন যুগের নখে আমরা ? কারা করলো এর আমদানি এখানে ?
বুনো মাংশাসীরা আচরণ কি করেছে বিনিয়োগ জনপদে ?
শকুন তো মৃতের অপেক্ষা করে, ছিঁড়ে খায়,
এরা জীবিতের চাপড়া খুলে
লবণ লাগিয়ে উদ্দাম উল্লাসে মাতে।
পাথরের নিষ্ঠুরতা কতো প্রকার ও কি কি – সবই বর্তমানে।
তোফায়েল তফাজ্জল
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৬
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন