পলাশ কুমার পাল















শিল্পীর ভালোবাসা


বাম চোখের খোপে বাম চোখ গেঁথে
দুই অবয়ব,
একটাই ছবি একটাই ক্যানভাসে।
একই প্রেমে তুলি
নানারঙে ভেজায় পাতা-
শিল্পীর ভালোবাসা,
মননে যক্ষের বেদনার ঔরস
শ্রাবণের ধারায়....

মাটির গন্ধে প্রেম,
শিল্পীও ছবিতে কান রাখে।
মোনালিসা তোর হাসিতে বৃষ্টিও নূপুর-
বাম বুকে নূপুর বাজে।



পলাশ কুমার পাল পলাশ কুমার পাল  Reviewed by Pd on জুলাই ১১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.