মৌসুমী মিত্র
















তোমায় ছুঁয়ে


এই যে আজ সকাল থেকেই বৃষ্টি ঝরে
বাইরে দূরে ,
এই যে আজ একলা আমি মনের ঘরে
নিঝুম পুরে !
এই যে আজ মেঘলা বেলায় মন চলে যায়
দূরের পানে ,
এই যে আজ বৃষ্টি নূপুর কি তাল বাজায়
কেইবা জানে !
এই যে আজ তালের গাছে পাতার ফাঁকে
বকের সারি ,
এই যে আজ দুপুর বেলায় রোদ আকাশের
নিছক আড়ি !
এই যে আজ মেঘ পিওনের ব্যাগের ভিতর
চিঠির বোঝা ,
এই যে আজ আলসে ঘুমে স্বপ্ন ভুলে
মনকে খোঁজা !
সকল কিছুই তোমায় ছুঁয়ে বৃষ্টি সুরের
বাউল গানে ,
তুমিও কি আজ ভিজছ নাকী একলা মনে
অন্য খানে !!



মৌসুমী মিত্র মৌসুমী মিত্র Reviewed by Pd on জুলাই ১১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.