আমার অমরীতা
প্রদিদিন সকালে
বৃষ্টি ভেঁজা কামিনী বকুলে
সন্ধ্যা মালতী, তাঁরায় তাঁরায় হাসে
বৃষ্টি ভেঁজা জলে
মাধবীলতা দোলে
দোলে মন মানবী নীলে।
প্রকৃতির সাঁজে বৃষ্টির ধারা
তুমি মোর সখা
গুজেছো চুলে কদম গুচ্ছ
অতি আপনে, তুমি মোর যতনে
ডাকে পাখি পিউ পিউ বদনে।
বাঁকে বাঁকে আমি ভাবি যাকে
সে যে মোর জ্যোতি
হৃদয়ের অতি বেগুনী রতি
আকাশের মিলনে বিরহের বাঁশি
স্বপ্নের রাজ্যে তুমি মোর রানি।
ভালোবাসি তোমায় সহস্র রজনী
সহস্র দিনে সর্বক্ষণমানে
আবেগের ধারায় সুজলা সবিতা
তুমি আমার নিশিথে প্রেমের কবিতা
একটাই দ্বীপ গড়িয়াছি
শুধুই তোমার জন্যে-
আমি অমর, তুমি আমার অমরীতা।
দীপুমালা
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন