নির্মলেন্দু কুন্ডু










অভিসার


নতুন ঠিকানা খুঁজে
চলে যাব একদিন
নিরুদ্দেশ কোন অভিসারে,
পরিযায়ী পাখিদের মতো
উড়ে যাব—
উষ্ণতার খোঁজে৷
খুঁজে নেব পলাশের ঘ্রাণ,
সুরেলা ওমের ছায়া,
ছুঁয়ে যাব কথকতা যত,
আছে যত খেয়ালী দেয়ালা৷
তারপর মিশে যাব
অস্তগামী সূর্যের ছায়ায়,
হয়তো কাটাবে আঁধার
কোন এক অনামী সাঁঝবাতি৷


রোমন্থন


মুখোশ সরিয়ে নিলে
আলো পায় রক্ত-মাংস-হাড়
নিজের নিয়মে৷
পথ পায় কানাগলি সব
গিয়ে মেশে প্রশস্ত রাজপথে৷
তারপরে মন বলে
অহেতুক উচাটন
ছিল তবে এতদিন,
ছিল শুধু মোহময়
আমাদের সেই ভালোবাসা!
দেখেছিল চোখ দুটো
মুখোশের যত কারিকুরি,
অথচ সে মুখ ছিল
অবিরাম গোপনে—
এমনই নিপুণ কারিগরি৷



নির্মলেন্দু কুন্ডু নির্মলেন্দু কুন্ডু Reviewed by Pd on জুলাই ১১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.