দীপিকা রায়








দুরন্ত এক ছেলে
(কাজী নজরুল ইসলাম এর ১১৪ তম জন্মবার্ষিকী স্মরণে )





চুরুলিয়ায়ে চপলমতি দুরন্ত এক ছেলে
জন্মেছিল বুকে নিয়ে অগ্নিমশাল জ্বেলে ।
অত্যাচারীর অত্যাচারে করতে অবসান
অগ্নিঝরা কাব্যে দিল কাঁপিয়ে সবার প্রান।

অগ্নিগিরির অগ্নি সম তার লেখনির ধারা,
নির্যাতিত স্বদেশবাসীর জাগায় মনে সাড়া।
অত্যাচারী বুঝতে পেরে সন্মুখে দুর্দিন
কারাগারের মাঝে তারে করল অন্তরীন।

হাতে পায়ে লাগায় বেরী চালায় অত্যাচার,
দুরন্ত সেই ক্ষ্যাপা ছেলে তাও মানেনি হার।
বাজালো সে তার বিষের বাশীঁ অগ্নিবীনার তান,
শুরু হলো জগৎ জুড়ে শিকল ভাঙার গান।

কারাগারের লৌহ কপাট দৃপ্ত পদভারে,
পড়লো খসে এক নিমিষে তারই হু-হুঙ্কারে।
চমকে উঠে জগতবাসী থমকে দাঁড়ায় ফিরে,
বিজয় মুকুট পড়ালো তার চির উন্নত শিরে।

পথহারাদের পথ দেখলো দুরন্ত এ ছেলে,
ছড়িয়ে দিল জ্ঞানের আলো জ্ঞানের মশাল জ্বেলে
চুরুলিয়ায় এ ছেলে সবার প্রানের ছবি
সব মানুষের আপন সে, সব মানুষের কবি।


দীপিকা রায় দীপিকা রায় Reviewed by Pd on মে ০৯, ২০১৩ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.