
বিগ্রহ
কৃষ্ণরাতে আশা ছিল
উজ্জ্বল স্বাতিতারাটি ,পরিযায়ী মেঘেরা আঁধারে
ঢেকে দিল তার আলো ।
নিভে গেল বিশ্বাসের দীপ
কি নিবিড় অবিশ্বাসী হাওয়ায়,
অভিমান ছিল নাকি পরিত্রান চেয়েছিলে জানিনা
বোঝা না বোঝার নিদারুন পরিহাস!
শিল্পিত আঁচরে সমাপ্তি টানলে
রঙ্গিন চিত্রিত ইজেলে ।
কফিশপের শীতল হায়য়ায় তুমি নিমগ্ন এখনো
কবিতার ইন্দ্রজালে ,
তর্কের উষ্ণতায় বয়ে যাচ্ছে সময়েরা
দ্বিধাহীন তুমি অনড় প্রত্যয়ে ।
জন্মাবধি আবেগের ঘাটেই বেঁধেছি
বিশ্বাসের বাঁধ
বুঝিনি জিউসের ব্যাধে মৃত ফেইথনের মত আমিও
শরবিদ্ধ নিশ্চল বিগ্রহ শুধুই ।
ঢাকা ।
ফারহানা খানম
Reviewed by Pd
on
জানুয়ারি ১৫, ২০১৩
Rating:
Reviewed by Pd
on
জানুয়ারি ১৫, ২০১৩
Rating:
অতীত ঐতিহ্য 'মহাকাব্যিক মিথ' ব্যাখ্যা করেছেন বর্তমান সময়ের ওপর দাঁড়িয়ে।ইতিহাস চেতন ও দেশজ প্রেমের কারণে মিথগুলোকে প্রয়োগ করেছেন বাস্তব ও কল্পনার মিশ্রণে গভীর এক দায়িত্ববোধ থেকে;নিজের পারিপার্শ্বিক সময়,মহাকাব্যিক জ্ঞান ও সমকালীন অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছে সমকালের বাটখারায় মহাকালকে মাপবার।ফলতঃ কবি ফারহানা খানমের কবিতায় এক স্বতন্ত্র সুর বেঁজে ওঠে,যখন তিনি বলেন :
উত্তরমুছুনবুঝিনি জিউসের ব্যাধে মৃত ফেইথনের মত আমিও
শরবিদ্ধ নিশ্চল বিগ্রহ শুধুই ।