
যদি কখনো
সেদিন ফিরে গিয়েছিলাম !
যেদিন তোমার দুচোখে ছিল ...
নীরব অভিমান !
দেখছিলাম ... অপলক ,
আর তোমার দু- চোখে , হাজারো প্রশ্ন !
উত্তর ছিল না আমার কাঁপা দু-ঠোঁটে
আজও উত্তর খুঁজে ফিরি .........
নিঝুম আকাশে যখন , চাঁদ ওঠে !
ভুলটা আমারই ছিল !
সেদিন পারিনি তোমায় বলতে ...
আজ, অনেকটা বছর পেরিয়ে গেল
তবু যদি হয় , দেখা কখনো ...
অচেনা পথিকের বেশে
খুঁজে নিও সব উত্তরটুকু ,
বাঁচিয়ে রাখা ...... " তুমি" এসে ।।
কলকাতা ।
ঝুমা মজুমদার
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৩
Rating:
Reviewed by Pd
on
জানুয়ারি ২৬, ২০১৩
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন