
বিশাল বিশ্বটা আজ ছোট হয়ে গেছে আধুনিকতার ছোঁয়ায় । বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আধুনিকতার সমন্বয়ে গোটা বিশ্বটাই যেন ছোট্ট হৃদয়ের আঙ্গিনায় রাখা আছে সবার মাঝে । আমরা ক্ষনিকের মাঝেই অতীত ইতিহাসকে নয়ন পর্দায় ভাসাতে পারি । জানতে পারি সমস্যার কথা , সুখের কথা । আর এরই আলোকে করতে পারি সব সমাধান , করতে পারি আনন্দ উল্লাশ । কাগজ , কলম , কালি , রং , তুলি , কম্পিউটার ইত্যাদি হচ্ছে এর একটি মাধ্যম ।
কাগজে কালি পূর্ন কলমের আঁচড় । আর সেটা যদি হয় শৈল্পিক আঁচড় তাহলেতো আরো ভালো । তা দিয়ে ছন্দে ছন্দে মনের আনন্দে এঁকে যায় হৃদয়ের কথাগুলো । লিখে লিখে ভরে যায় কাগজের পর কাগজ । সৃষ্টি হয় বই পুস্তক পান্ডলিপি । এগুলোই মনের ক্ষুধাকে দূর করে । এতে ক্যান্সার নামক রোগের সৃষ্টি হয়না । বেঁচে ছিল , বেঁচে আছে , বেঁচে থাকবে চিরকাল ।
আমরা শ্রেষ্ট জীব , তারপরও আমরা চলছি দুঃখ কষ্ট বেদনা আর নানা সমস্যার মধ্য দিয়ে । একটু শান্তি একটু সুখের আশায় আমরা খুঁজছি প্রতিনিয়ত একটি পথ । আর এই পথের দিশায় শব্দের শ্লোগানে ' আত্নার সান্নিধ্যে যারা । আত্মার সান্নিধ্যের মুখপাত্র '' শব্দের মিছিল '' আজ ছেয়ে গেছে হৃদয় থেকে হৃদয়ে আর সাহিত্য অঙ্গনে ।
প্রবীন নবীনদের শ্লোগানের ধ্বনিতে আজ মুখরিত - ' আমরা সুন্দর হবো ' , ' আমরা সূর্য্যের সাথী । যুদ্ধ একটাই বিনা অস্ত্রে শব্দে শব্দে সবাইকে মনে শান্তি দেওয়া , ভালবাসায় জড়িয়ে নেওয়া , সমাজ ও দেশকে সুন্দর ভাবে গড়ে তোলা , সবাইকে বিশ্বের বুকে অমর করে রাখা ।
হৃদয় যার সঠিক স্থানে নেই , শত চেষ্টা করেও সে কবি হতে পারেনা । কবি এই বিশ্বজগতে তাঁর দৃষ্টি দিয়ে একটি অরূপকে দেখতে পান, সেটাকেই তিনি রূপের মধ্যে প্রকাশ করতে চেষ্টা করেন । কবি হচ্ছে বুলবুলি পাখির মত , যে অন্ধকারে বসেও তার মিষ্টি মধুর কলতানে চারদিকে মুখরিত করে তোলে । আর কবিতা হচ্ছে সাহিত্যের রানী ।
সব মিলিয়ে উদীয়মান লেখক / লেখিকাদের আজকের আধুনিক লেখা সাহিত্য কে আরও প্রাণবন্ত করে তুলেছে । লেখা গুলি থেকেই বর্তমান সমাজ , রাষ্ট্র ব্যাবস্থা , নাগরিক জীবন যাপন সম্পর্কে অবহিত হতে পারি । এও এক প্রাণবন্ত দিক ।
পরিশেষে ,ইংরেজী নববর্ষ ২০১৩' র শুভেচ্ছা রইল 'আত্নার সান্নিধ্যে যারা 'র সকল লেখক , লেখিকা , পাঠক পাঠিকাদের প্রতি । শব্দের মিছিল আরো দীর্ঘ হউক , রঙ্গিন স্বপ্নে এগিয়ে যাক , লেখালেখির মাধ্যমে আরো নতুন প্রতিভা বিকশিত হউক ।
শামীম পারভেজ
ঢাকা ।
শামীম পারভেজ
Reviewed by Pd
on
জানুয়ারি ১৫, ২০১৩
Rating:
Reviewed by Pd
on
জানুয়ারি ১৫, ২০১৩
Rating:
শব্দের মিছিলে হেঁটেই চলেছি সেই কবে থেকে। ১৯তম সঙ্কলনের সাক্ষী থেকে গেলাম আমরা । শব্দের মিছিল ক্রমশ এগিয়ে চলুক এইভাবেই... দ্বিধাহীন সগর্বে। আশা করবো আগামীদিনে শব্দের মিছিলে আরও অনেকেই হাতে হাত আর পায়ে পা মেলাবেন। এমন এক ই পত্রিকার সর্বাঙ্গীণ কুশল কামনা করি। অনেক শুভেচ্ছা থাকলো ।
উত্তরমুছুন