মৌ দাশগুপ্তা







ইচ্ছে-খুশী

ঘরবাতিতে উদ্ভাসিত তোমার প্রিয় মুখ,
সাঁঝবেলাতে মেঘের ভাঁজে উড়িয়ে দিলাম দুখ।
মনের যত ইতি উতি ইচ্ছে মেলুক ডানা,
আজকে তাদের হারিয়ে যেতে নেই কো কোথাও মানা।
অনাবিল এক ভ্রান্তির পথে আবেগের সাথে চলা,
ভালো-লাগানিয়া কথাগুলোকেই বারবার করে বলা।
সকাল থেকেই তোমার প্রেমে বিভোর সারা সময়।
ইচ্ছে হল আজকে থেকে ভুলেই যাবো তোমায়।


কলকাতা ।

মৌ দাশগুপ্তা মৌ দাশগুপ্তা Reviewed by Pd on নভেম্বর ৩০, ২০১২ Rating: 5

৩টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.