পৃথিবীয় নস্টালজিয়া
অন্ধকারে পরে আছি
যেন পরে আছি ...
মনে তো পরে না তেমন কিছুই
অনন্ত সময় বহতায় !
নাকি থেমে গ্যাছে সময় স্রোত ?
তবু আবছা আবছা অশরীরী চৈতন্যে
মনে পরে যায়
মনে পরে যায় ..,
ছিলাম একদিন
ছিলাম একদিন সবুজ পৃথিবীর
আত্নম্ভর কোনো জীব |মনে পরে সেই পৃথিবী বেলায় ;
হেঁটেছিলাম জনারন্যে ...
হেঁটেছিলাম কেওড়া বন বিথীকায়
গাছ গাছালীর ভীড়ে
হেঁটেছিলাম ঝাউবনে ভুলে যাওয়া নদীর বালুকাবেলায় |রাতের আধারে ..,
রাতের আধারে থেকেছিলাম চেয়ে
চেয়েছিলাম আকাশ গঙ্গায় ,
অন্ধকার আকাশকে আলো করে
জ্বলে উঠে মিলিয়ে গিয়েছিল তারা
সেই অন্ধকারের গহ্বরে মিশে যাওয়া তারায়
মিলিয়ে নিয়েছিলাম নশ্বর জীবনের মানে |একদিন ঘর ছেড়েছিলাম
সেই ছন্নছাড়া জীবনে কোন কাল ছিল না
অতীত , বর্তমান আর ভবিষ্যত সব কাল এক করে
পেয়েছিলাম যে সমীকরণ ;
সেই সে সমীকরণে পেয়েছিলাম পরম 'শুন্য'
তাই শুন্য জগতে ভেসে যেতে লাগলাম
সেদিন কোনো দুঃখ ছিলনা কষ্ট ছিলনা
ছিলনা সুখ মন্থন
বিবর্ণ সময় সাগর যেন স্থীর
আর সেই পরম সময় সাগরে যেন আমি নির্জীব
আমি যেন স্থীর খর-কুটো
যেন আমার উৎস নেই, গন্তব্য নেই
যেন আমি শুন্য আর অসীমের মাঝে দোদুল্যমান |আমার সৃষ্টি নেই বিনাশ নেই
কিংবা বিশ্ব বিশ্বব্রহ্মান্ডের ধংস বিনাশে যেন অন্তহীন আমার অবয়ব ...
আহা... কত্তো কিছুই তো ভেবেছিলামমনে পরে সেই পৃথিবী বেলায়
জীবন গিয়েছে জীবনের মতো
তুচ্ছতায় হেলায়-হেলায় |ঝরা পাতাএকদিন সাধের এই দেহটাহয়ে যাবে এ গ্রহের ঝরা পাতা |কালের জঞ্জাল হয়ে যাবে একদিনমিশে যাবে কবরের জিবাস্বেকিংবা উড়ে যাবেশেষ গৌধূলীর ছাই হয়েমহাকালের বাতাসে ...তখন কি আর রবে মনে ?আলতা রঙের স্যাকারিন বরফের জন্যকেদেছিল সেই কিশোর স্কুলের বারান্দায় ;মনে কি রবে সেই অনটনী যৌবনেপ্রত্যাখান করেছিলতালুকদার বাড়ীর প্রেম পত্রশুধু নিজের তুচ্ছতায় !!রবে কি মনে হাত নিস-পিস করাসেই দুঃসময়ের বৈরী স্রোতেউল্টো জলে সাতারের ব্যর্থ উপাখ্যানসেই সে প্রতেলিত শ্রমিকের ...!!!মনে কি রবে প্রমোদ তরণী চেপেতন্বী নারীর উরুতে ঠোঁটআর সূরায় সূরায় মচ্ছবী ধারায়ভেসে-ভেসে যাওয়া সেইসব বণিকের !!তবু ঝরা পাতার মতোজীবনের সব লেনদেন যাবে একদিন চুকেফিরে আর হবে না দেখাএই পৃথিবীর সকালশিশির ভেজা মাঠেঘাসাল জমিনের বুকে ...!ঝরা পাতার বেদনায়জাগে প্রশ্ন , জাগে সংশয়হে জিপসী সময় ....তোমার এ পথ কি সরল !নাকি গিয়েছে মিশে অসীমের পথে ?নাকি তোমার এ পথ বৃত্তাকার হয়েআসবে ফিরে একদিন ফেলে আসা বাঁকে |জানি সৃষ্টি আর বিনাশেযাও তুমি ...যাও তুমি হেসে খেলেতবুও প্রথাগত বিশ্বাসেআশার দীপ যাই জ্বেলে ....
জাহাঙ্গীর খান ওয়ার্কার
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০১২
Rating: 5
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০১২
Rating: 5
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন