ইন্দ্রাণী সরকার






পথ হারানো
~~~~~~~~~~~~~

পথিক তুমি কি পথ হারাইয়াছ?
এ প্রশ্ন কি শুধু কপালকুন্ডলার?
না কি বনলতা সেনের ডাগর
দুটি চোখে একই পশ্নের ঝিলিক?
হয়তো দুর্গেশনন্দিনীর তিলোত্তমা
এই একই প্রশ্ন করেছিল জগত সিং কে |
আসলে যুগযুগান্তের সব প্রেমিকার
একই প্রশ্ন তাদের ভালোবাসাকে |
নবকুমার, জীবনানন্দ, জগত সিং আরও
কতজন যেন একই মায়ার বন্ধনে বাঁধা !
যার নাম আবার সেই চার আখরের
ছোট্ট অমুল্য শব্দটি "ভালোবাসা" |
কিন্তু কি ভীষন যাতনাদায়ক সে!
যে জন মরেছে তার জ্বালা সেই
শুধু জানে আর জেনেও তাকে
ধরে রাখে, ছাড়তে ত ' পারে না |
কেউ লেখে কবিতা, কেউ খায় শরাব,
কেউ শুধু রাতভোর জেগে থাকে হায়!
এ যেন বিষবৃক্ষে জন্মান অমৃতফল |
কোথায় পাব সেই চিন্তামনিরে যিনি
বিল্লমঙ্গল ঠাকুরের চোখ খুলে দেন
পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের পদে |
আর বিল্লমঙ্গল তাঁর চোখদুটি দিলেন
ভগবানের পায়ে যাতে অন্তরের চোখে
তিনি দেখতে পান সেই বনমালীকে !
একে যেন কবিগুরুর ভাষায় বলা যায়
"চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে,
অন্তরে আজ দেখব যখন আলোক না হি রে "


♪♫•*¨*•.¸¸


ইন্দ্রাণী সরকার ইন্দ্রাণী সরকার Reviewed by Pd on অক্টোবর ২৭, ২০১২ Rating: 5

২টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.