
শীতল ঠোঁটের দেশ
~~~~~~~~~~~~~~~
দূরে রেখে কি পেলে কাছে -
ঠা - ঠা রোদ্দুরে
পেলে কি কোন ছায়া ?
জানো পারুল , আমার নীল সমুদ্র
পুড়ে গেছে সেই তাপে
ঘুমে চোখ মুছি ,একি স্বপ্ন নাকি মায়া --
তুমি হীন , ভালোবাসা
কোন দৃশ্যমান বস্তু নয়
যা তোমাকে দেখাতে পারি -
গোধূলি থেকে সন্ধ্যা ,
সন্ধ্যা থেকে ক্রমশ রাত
স্বপ্ন হীন , নিদ্রা হীন আঁধার সমুহ বাড়ি ।
শরীরের ভেতর যেন ভিন্ন শরীর
উদগ্রীব শিরা উপশিরায়
বাড়ে, সমগ্র নিশি রাত –
কআলোর অপেক্ষায় জেগে থাকে
জুলু জুলু দুই চোখ
সখ্যতে নিশি থেকে রাঙ্গা প্রভাত ।
পারুল একবার তোমাকে ছুঁতেই হয়
তোমাতে মেখে দেখতেই হয়
কতটা রহস্য তোমার ,
বিশ্বাস, যখন স্পর্শে রাঙামোতি হবে
স্তর ভেঙ্গে ভেঙ্গে প্লাবিত হবে
অশান্তকে পর্যবেক্ষণ করো একবার -
প্লাবিত হোক জলপ্রপাত
ভেঙ্গে গুঁড়িয়ে যাক তোমার মৌনবাঁধ
সহসায় না হয় ঝরে পড়ুক মেঘ,
অঙ্গের লজ্জাবনত অনুভব
সঙ্গতে আদিম মাদকতা
উজারে শীতল ঠোঁটের দেশ ।।
তোমাকে কাছে চাই
সম্পূর্ণ নিজের কাছে ,আ র ও কাছে
সূর্যের তাপ লাগা আঁচে ।
দীর্ঘায়ু হও পারুল ,এমনি ভাবাবেগে
মুক্ত প্রাণের আশ্বাসে –
হৃদয়ের বিশ্বাসে ।
উত্তরবঙ্গ
♪♫•*¨*•.¸¸
প্রিয়দীপ
Reviewed by Pd
on
অক্টোবর ২৭, ২০১২
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৭, ২০১২
Rating:
তোমাকে কাছে চাই
উত্তরমুছুনসম্পূর্ণ নিজের কাছে ,আ র ও কাছে
সূর্যের তাপ লাগা আঁচে ।
দীর্ঘায়ু হও পারুল ,এমনি ভাবাবেগে
মুক্ত প্রাণের আশ্বাসে –
হৃদয়ের বিশ্বাসে ।
অনবদ্য--
হার্দিক শুভেচ্ছা অনন্যা - কবিতার সাথে থাকায় ।
মুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনপারুল একবার তোমাকে ছুঁতেই হয়
উত্তরমুছুনতোমাতে মেখে দেখতেই হয়
কতটা রহস্য তোমার ,
বিশ্বাস, যখন স্পর্শে রাঙামোতি হবে
স্তর ভেঙ্গে ভেঙ্গে প্লাবিত হবে
অশান্তকে পর্যবেক্ষণ করো একবার -
ভালো লাগলো কবি , আপনার উপস্থিতি ।
মুছুনশুভেচ্ছা আপনাকেও কবি
উত্তরমুছুনতোমাকে কাছে চাই
উত্তরমুছুনসম্পূর্ণ নিজের কাছে ,আ র ও কাছে
সূর্যের তাপ লাগা আঁচে ।
দীর্ঘায়ু হও পারুল ,এমনি ভাবাবেগে
মুক্ত প্রাণের আশ্বাসে –
হৃদয়ের বিশ্বাসে । --------- দুর্দান্ত আপনাকে আরও শব্দে পেতে চাই ------ প্রিয় কবি
হার্দিক শুভেচ্ছা আপনাকে । আপনার আর্জি আমার ভাবনার সহায়ক হোক ।
মুছুন