এ বি এম সোহেল রশিদ







ঈদ মোবারক!
~~~~~~~~~~~~~



আনন্দ আর উল্লাসের আগেই
কেমন করে চলে গেলে ঈদ 
দুই চোখে মেলে দেখি 
আমার উঠোনে এক হাঁটু জল।
মনের সব ক্ষোভ আঁকাবুকি করে
নোনায় ভাসাই কাগজের নৌকো 
হায়! হায়! আসলো না কেউ 
কড়া নাড়লো না খোলা দরজায় 
এখনে মুঠো ফোন বার্তার ভীর। 
কেউ লিখেছে ঈদ মোবারক 
কেউবা জানতে চায় আছি কেমন? 
গরু না খাসী এ নিয়ে কৌতূহল বেশী।
রক্তের স্রোতে যায় ভেসে কষ্ট 
সব ত্যাগ বুকের ভিতর 
দিলাম কোরবানি! 
তবু বলি ঈদ মোবারক!

~~~~~
ঢাকা 

এ বি এম সোহেল রশিদ এ বি এম সোহেল রশিদ Reviewed by Pd on অক্টোবর ২৭, ২০১২ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.