সুদেষ্ণা চ্যাটার্জি









আত্মশুদ্ধি ।

মরুভুমিতে আমি একা -
দাবাদহে , দগ্ধ হচ্ছি প্রচণ্ড উত্তাপে ।
ঝলসে যাচ্ছে সারা দেহ । পুড়ছে প্রাণ,
পুড়ছে রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা
ঠিক বেঠিকের  ধূলিকণারা ...
ক্রমশ পুড়তে পুড়তে -
ঝলসানো দেহ থেকে
খসে পড়তে থাকলো পোড়া কালো আবরণ ।
বয়ে গেলো এক শীতল স্রোত
আমি ঘুরে দাঁড়ালাম ।
না এটা কোন মরীচিকা নয়
এক বিগত প্রানের আত্মশুদ্ধি ।








কলকাতা । 

সুদেষ্ণা চ্যাটার্জি সুদেষ্ণা চ্যাটার্জি Reviewed by Pd on আগস্ট ৩১, ২০১২ Rating: 5

২টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.