জয়িতা ভট্টাচার্য

জয়িতা ভট্টাচার্য

 সংকেত  

স্বপ্নেরা ভিড় করে আসে
নির্ঘুম কেটে যায়  রাত
শিশিরের রাতে বাজে ওই
তথাগত কথার নির্ঝর।
বাতাসে সংকেত পাই  কার
দূরের বাঁশির সুর শুনি
তমাল গাছের নীচে বাজে--
কেউ কি আজকে চলে যাবে
আমার প্রাচীন  আত্মীয়
খুব দূরে অনাগত দূরে ?
খুঁজে খুঁজে ফিরি সেই মুখ
ভুলে যাওয়া সেই মুখটিকে
আয়নায় দেখা একদিন
তারপর হারালো কোথায়!







জয়িতা ভট্টাচার্য জয়িতা ভট্টাচার্য Reviewed by Pd on জানুয়ারি ৩১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.