আলো বসু

আলো বসু

ত্যাগ

আধারের উষ্ণতায়
বুঁদ হয়ে মুখ গুঁজে পড়েছিলাম
পৃথিবীর আকর্ষণে
টান পড়ল নাড়ির বাঁধনে
প্রসব বেদনার অনুগ্রহে জন্ম রঙের ভোর
মাতৃগর্ভ থেকে বিচ্ছিন্ন হয়ে
 মাতৃদর্শন লাভ
সে লাভ তেমন দাগ কাটলো না
ভুলতে পারিনি আধারের উষ্ণতা
এখন ভোগাধারে মুখ গুঁজে পড়ে রয়েছি
অধীনতা সুখ অসুখ হয়ে দাঁড়িয়েছে
কে সারাবে অসুখ ? কোন বিপরীত
টান নেই
আমাকে একটু ব্যথা দিতে পারো কেউ ?
একটা বাঁধন ছেঁড়া ব্যথা ?


আলো বসু আলো বসু Reviewed by Pd on অক্টোবর ২৯, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.