তানিয়া তুন নূর


পাতা নীল ঘর 
আমাকে বসন্ত ছোঁয় না প্রিয়
যতোটা ছুঁতে পারে শীত
পাতা ঝরা হেমন্ত
ছেড়ে চলে যাওয়া পথ, শূন্য বাড়ি
প্রেমিকার কাছে না পৌঁছানো
প্রথম চিঠি।
বুক পকেটের নীরব কোণ থেকে কেঁদে ওঠে অশ্রুঘাম
দূরত্ব লিখতে বসি মৌন উঠোনে, তার আমার
একলার ভিড়ে;
শেষ কালিটা রেখে যায় রেশ ঝুলন্ত নয়নে

হে প্রিয়...
আমাকে ছোঁয় না বসন্ত,
যতোটা ছুঁতে পারে শীত
পাতা ঝরা হেমন্ত।


তানিয়া তুন নূর তানিয়া তুন নূর Reviewed by Pd on মার্চ ২৩, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.