বসন্ত উৎসব
কৃষ্ণচূড়া ছুঁয়েছে ফাগুন রাত
লাল পলাশে উড়ছে তোমার মন,
বসন্তবাউরি গল্প শোনায় এসে
কাঁপছে যে প্রেম বুকে প্রতিক্ষণ।
বালুচরে তোমার লেখা চিঠি
আঁধার কেটে চাঁদ হয়ে ওঠে,
ব্যাকুল গাঙে আমার ইচ্ছেগুলো
একটি দুটি তারা হয়ে ফোটে।
মনের তারে জমে থাকা গান
মুঠোভরে ছড়াবো একসাথে,
জানি তুমি মাতাল হবে সে সুরে
প্রেম ছোঁয়ানো আজকে মিলনরাতে।
তোমার চোখের নিষেধের আস্কারা
আমার মনে ঝড় বৃষ্টি বাজ,
কিছুটা চাওয়া থাক অপূর্ণ হয়ে
একটু হয় হোক এলোমেলো সাঁজ।
অপেক্ষার সব উদাসী বিকেলগুলো
শিমুল রঙে মেলাবো একসাথে,
নষ্ট হওয়ার অনেক সময় আছে
চোখে চোখে কথা হবে আজ রাতে।
কৃষ্ণচূড়া ছুঁয়েছে ফাগুন রাত
লাল পলাশে উড়ছে তোমার মন,
বসন্তবাউরি গল্প শোনায় এসে
কাঁপছে যে প্রেম বুকে প্রতিক্ষণ।
বালুচরে তোমার লেখা চিঠি
আঁধার কেটে চাঁদ হয়ে ওঠে,
ব্যাকুল গাঙে আমার ইচ্ছেগুলো
একটি দুটি তারা হয়ে ফোটে।
মনের তারে জমে থাকা গান
মুঠোভরে ছড়াবো একসাথে,
জানি তুমি মাতাল হবে সে সুরে
প্রেম ছোঁয়ানো আজকে মিলনরাতে।
তোমার চোখের নিষেধের আস্কারা
আমার মনে ঝড় বৃষ্টি বাজ,
কিছুটা চাওয়া থাক অপূর্ণ হয়ে
একটু হয় হোক এলোমেলো সাঁজ।
অপেক্ষার সব উদাসী বিকেলগুলো
শিমুল রঙে মেলাবো একসাথে,
নষ্ট হওয়ার অনেক সময় আছে
চোখে চোখে কথা হবে আজ রাতে।
স্বাগতম চক্রবর্তী
Reviewed by Pd
on
মার্চ ২৩, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
মার্চ ২৩, ২০১৬
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন