রাজকুমার ঘোষ



  নেপোদাদুর হোলি   
                                       

নেপোদাদুর বিয়ের পরেই 
আসছে খুশির হোলি,  
ঠাম্মির মুখে আবির দিয়ে 
জমবে রঙ্গোলী । 

দাদুর দিল নাচতে থাকে
লাভলী ঠাম্মির টানে…  
হোলির রঙে রাঙিয়ে দেবে 
ঠাম্মির মন-প্রাণে 
দাদুর ভাবনা ছিল যত 
সবই হল সাড়া 
বন্ধু পানুর খসবে পকেট, 
নেইকো কিছু তাড়া।   

হোলির দিনে পানুর বাড়ী 
বিশাল আয়োজন !   
ঠাম্মির সাথে খেলবে হোলি 
দাদুর শিহরণ 
অবাক ঠাম্মি চেয়ে দেখে 
নানা রঙের ঝলক  
বন্ধু পানুর মাথায় হাত.
দাদু দেখায় চমক ।




রাজকুমার ঘোষ রাজকুমার ঘোষ Reviewed by Pd on মার্চ ২৩, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.