সৌমেন ফৌজদার





মাতৃভাষা


শোনো ও সাহেব বাবু
বাংলা আমার ভাষা।
তোমার মুখেও শুনতে বাংলা
লাগে ভারি খাসা।।

অনেক ভাষা শুনি তবুও
বাংলা আমার প্রিয়।
তোমার বাড়ি যাবার আগে
বাংলা শিখে যেয়ো।।

এই ভাষাতেই কান্না মোদের
এই ভাষাতেই হাসা।
মায়ের মুখেই প্রথম শুনি
বাংলা মাতৃভাষা।।



সৌমেন ফৌজদার সৌমেন ফৌজদার Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.