তন্ময় দেব




ভাষা মা...


প্রথম উচ্চারিত ধ্বনিগুলো দীন, ক্রমশ
সংকর হয়ে আসে মুখের কথা সব।
বাঙালির সূর্যটাও অ-বিদ্বেষী;
বর্ণমালার আকাশে ওড়ে ভিনদেশী মেঘ
অযাচিত ধূলিকণায় ভাষা মায়ের অশ্রুবৃষ্টি,
অভিমানীর সুরে গর্জে ওঠে রক্তাক্ত হৃৎপিণ্ড,
আমার ভাষা-মা বোবা হয়ে যায়,
ভাষা হারিয়ে আস্তানা জোটে বৃদ্ধাশ্রমে,
বাংলা পত্রিকায় ঢেকে রাখা বাঁশের বেড়া
সাক্ষী থাকে অনন্তকাল ধরে...


পরিচিতি


তন্ময় দেব তন্ময় দেব Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.