অনিরুদ্ধ দাস











আমি জেগে রই



আগল দিয়ে বসে আছি
চোরাবালির নিচে,
ভরন্ত বাউলনামা ডাকে নির্বাণ নাটে
আমি আঁশের চাদর পরে রই;

ডাক দিলে সবাই নক্ষত্র হয়ে যায়
পঞ্চভূতের বসতবাটি -
বেহেস্ত হয়,
আমি স্তনবৃন্তের নিচে
জেগে রই,
খেলাঘর পড়ে থাকে
পাতার গন্ধ বুকে নিয়ে;

খঞ্জনি-যাত্রা, গোর ভুলে
আমি-- কাঁচের চুড়ির নিচে
জেগে রই...



অনিরুদ্ধ দাস অনিরুদ্ধ দাস Reviewed by Pd on জানুয়ারি ২৬, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.