নির্মাল্য বিশ্বাস






পূণর্জন্ম


সমুদ্রনিঃশ্বাসে কেঁপে ওঠে
প্রতিটা তারাখসা রাত।
জোছনার আঁচড়ে ছিঁড়েছ বালিয়াড়ি বুক,
ক্ষতস্থান চেনোনি?
.
মুষল পর্ব শেষে সমুদ্রলীনা দ্বারকার চাঁদ,
কলির চাঁদ সমুদ্র খুঁজছে কি?
তুমি তো পুড়েছোই,
আমাকেও এভাবে ছোঁয়ালে?
..................... সহমরণে!
.
পোড়ালেই যদি সমুদ্রচিতা জ্বালো
লগ্নভ্রষ্টা চাঁদ!
মন্থনে মন্থনে সমুদ্র খুঁড়ে
তুলে আনো দেহভান্ডের কলস।
সারি সারি মৃত শঙ্খের মুখে
ঢেলে দাও দক্ষ মেঘের অমৃতধারা।
অনন্ত বিজয় উঠুক বেজে- সন্ধ্যারতিতে,
................... পূণর্জন্মে।



নির্মাল্য বিশ্বাস নির্মাল্য বিশ্বাস Reviewed by Pd on জুলাই ১১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.