পৃথা রায় চৌধুরী















নেই ছবি 



তেলরঙ হাসি অনেক এঁকেছ,
দেখো আকাশের বিনবিনে ঘাম
গড়াতে গড়াতে কখন দরজায় সমুদ্র।
থেমে গেছে সব কুচকাওয়াজ
একা নেমে যেতে যেতে খাদে
অজুহাতে কেটেছি ভাগ্যরেখা,
পিছু ডাকো নি
তবু দেখেছ জেনেই আনন্দ।

কিছু এলোমেলো চুল
এপাশ ওপাশের মনোযোগ কাড়তেই
চুবড়ি ভেজা, ছাতা নেই,
ছাউনির অভাব...তুমি কই?
সম্পর্কের স্বরভঙ্গে বোঝা যায়
শ্মশানযাত্রিরা প্রজাপতির ডানায়
তবু শেষ নিঃশ্বাসে চাপা,
যুদ্ধক্ষেত্রে একা ছেড়ো না... দোহাই।





পৃথা রায় চৌধুরী পৃথা রায় চৌধুরী Reviewed by Pd on জুলাই ১১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.