সেখ সাদ্দাম হোসেন




প্রচ্ছদ


পৃথিবীর বয়স বাড়ে । নষ্ট হয়
জল নয়

শুকিয়ে যাওয়ার আগে কিছু মেজাজ
প্যাডেল করুক
নতুন আঁচলে চালগুড়ির সুবাস
জন্ম ছুঁয়ে দেয় আমার

আকাশের বয়ঃসন্ধি ঝরে । মাটির গন্ধ
পেরিয়ে
ভিজে যায় আষাঢ়

তোমার দেবতার, ডাকনামে
মা খিচুড়ি পাঠায় ।


ডাকনাম


এই ধুলো পড়া চোখে
নতুন শহর গজিয়ে ওঠার অসুখে
বাইপাস ঠোঁটে হেঁটে যায় কার ডাকনাম

সময়ের ব্যাকরণ ভুলে ছিঁড়ে যাওয়া বোতাম
মোহরের মতো লেগে আছে ক্ষতে
তিন আঙুলে লেপ্টে থাকা কলম, আজ ফুরসতে

উুঁচু করতে পারে আওয়াজ, হাজার দাঁড়
জানি ও শহরের ডাকনাম তুমি, ফিরবেনা আর ।





সেখ সাদ্দাম হোসেন সেখ সাদ্দাম হোসেন Reviewed by Pd on জুলাই ১১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.