অামার কি শুধু একটাই অাকাশ..
এ কেমন টুপটাপ ঝরে পড়া তোমার,
অবিরাম জলজ রঙে...
ধুয়ে যায় রাত্রির ব্যথা,
ধুয়ে যায় অশরীরী কথা,
অার কিছু অহেতুক বিহ্বলতা।
অশীতিপর জীবন তবু অাদুরে অাবেশে
একটা একটা করে পাপড়ি মেলে দেয়
ভোরের অাজানে....
দর্শনা বোস
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating: 5
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন