কাশীনাথ গুইন
















কে আমি!


সাগর তরঙ্গে
একটা কাগজের নৌকো
টালমাটাল অনিচ্ছাতেও।

জীবন জোয়ারে
ভেসে চলে ইচ্ছাগুলো
মাস্তুল ভাঙ্গা ঘূর্ণিতে বেসামাল।

যা ইচ্ছে হয়ে আছে
নিজের শ্বাস স্তব্ধ নাহলে -
থামাতে শিখিনি।

আনো টেনে বিপর্যয়
সামনের পথে বাধা দিয়ে
যাব না পিছিয়ে।

ক্লান্ত রাগে একদিন
ক্ষমতায় কুলালে
পার তো খুন করো।


কাশীনাথ গুইন কাশীনাথ গুইন Reviewed by Pd on জুলাই ১১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.