শামীম পারভেজ

~ কবি পরিচিত ~ 






সার্থক মনে করি
হৃদয়ে থাকা ছন্দগুলো
লিখি কালির আঁচড়ে 
বুঝাই হৃদয়ের ব্যাথা 
বিলাই সবার তরে । 

লিখেছি কিছু একটা 
এতো টুকুই জানি 
ভালো মন্দ জানিনা 
হলো কতো খানি ।

লিখে লিখে আজি
পাঠকের মেলা গড়ি 
পাঠক পড়লে লেখা 
সার্থক মনে করি ।

তুমিতো আমার 
তুমিতো আমার হৃদয়ের নিওক্লিয়াস
কেমনে বাঁচি তোমাকে ছাড়া
তুমিতো আমার নয়নের আলো
অন্ধকারে থাকো হয়ে তারা
তুমিতো আমার স্বপ্নের রানী
থাকো পাশে ছায়া হয়ে
তুমিতো আমার বিশুদ্ধ শ্বাস
তাই বাঁচি আনন্দে সুখময়ে ।


বিয়ে 
বিয়ের কথা শুনলে পরে  
লজ্জা পায় সবে 
অপেক্ষায় থাকে এই কাজটা 
সম্পন্ন হবে কবে । 

বিয়ের স্বপ্ন দেখত দেখতে
বিয়ে হয়ে গেলো 
বিয়ের পরেই ঘর সংসার 
মাথায় তুলে নিলো ।

বিয়ের পরেই বেড়ে গেল
কাজ কর্মের হার 
দুঃখ কষ্ট গুছাতে গুছাতে 
সময় করে পার ।

বিয়ের পর মজা বুঝে 
না থাকলে টাকা 
তর্ক বিতর্ক লেগেই থাকে
অস্থির জীবন চাকা ।

বিয়ের পর সন্তান আসে 
আরো দায়িত্ব বাড়ে
মানুষ করার আগ পর্যন্ত
খুব কষ্ট করে ।

বিয়ে করলেই অনেক সুখ
কথাটা কি ঠিক 
অসতর্ক সুখ পায় ঠিকই 
অশান্তি অন্য দিক । 

বিয়ের পর বলতে শুনি 
আগেই ছিল ভালো 
মায়ের স্নেহ বাবার শাসন
করতো জীবন আলো । 

কিছুই আর নাই করার 
বিয়ে করতে হবেই 
বুঝে শুনে চললে পরে 
জীবনে সুখ পাবেই ।
 


শামীম পারভেজ শামীম পারভেজ Reviewed by Pd on অক্টোবর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.