সৈকত শী

~ কবি পরিচিতি ~ 







উপলব্ধি 


সময় ঘড়ির অমোঘ আকর্ষণ
প্রান্তবিন্দু থেকে জীবনের পথ চলা শুরু
রৈখিক সরল রেখায়।
জীবন এগিয়ে চলে
খুঁজে পায় মোড়।
প্রত্যেক মোড়ে নতুন প্রান্তবিন্দু
আবার নতুন রৈখিক পথ ।
জীবনে প্রান্তবিন্দুর ভিড়
পরস্পর বিধর্মী ।
কারো সাথে কারো মিল নেই ।
ব্যালেন্স হারিয়ে আবর্তিত হয়
বন্ধকী কক্ষপথে।
এভাবেই চলতে চলতে জীবন
একদিন কৃষ্ণগহ্বরের সম্মুখে।



সৈকত শী সৈকত শী Reviewed by Pd on অক্টোবর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.