ইন্দ্রাণী সরকার

~ কবি পরিচিতি ~ 






মনের আয়না

স্বপ্নে ওড়ে পাখির ডানা 
চাঁদের আলো ফোটে 
তারারা খেলে লুকোচুরি 
করমচা রঙা ঠোঁটে ।

এত কাছাকাছি বসে থাকি 
দূরত্ব সীমা ছাড়িয়ে 
কথা নেই কোন চুপকথা সব 
চোখের কাজল ছাপিয়ে।

কফির কাপে তোমার ছোঁওয়া 
এখনো উষ্ণ মধুর 
সহজ হাসির দিনগুলি ফের 
হয়েছে গল্প বিধুর।

ফিরে পাওয়া রেশ এনেছে আবেশ 
তোমার পাথর চোখে
মন দেখি হাসে শুধু ভালোবাসে 
মনের আয়না রেখে।


ইন্দ্রাণী সরকার ইন্দ্রাণী সরকার Reviewed by Pd on অক্টোবর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.