শর্মিষ্ঠা ঘোষ

~ কবি পরিচিতি ~ 





কে আর জানে 


কোথা থেকে যেন শুরু বলবো তবে
কোন সুচে যেন নকশি কাঁথায় ফোঁড়
কবে থেকে যেন ফুলকারি হল কথা
কতখানি বলা ফিসফাস হল শোর ?
ভাবো নাকি তুমি ? আমি ছাতা পারি কই ?
মুখ চেয়ে চেয়ে মুখ চেয়ে চেয়ে লস্ট
এত মেঘ আঁক এত নদী রাখ চোখে
ঢাকি না তাকাই ভাবতে ভাবতে খুন
কে আর জানে আলটিমেটাম কোথায়
কে আর জানে কথার কথাও গুঢ়
কে আর জানে আমিও রেগে উঠি
কে আর জানে তুমিও আসলে পার ?



শর্মিষ্ঠা ঘোষ শর্মিষ্ঠা ঘোষ Reviewed by Pd on অক্টোবর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.