আপন খান

~ কবি পরিচিতি ~ 





মৃত্তিকা ও কিষাণ


মৃত্তিকা চিরকাল কিষাণের
কাছে নত শিরে প্রার্থনা করে
তার ঘর্মান্ত শ্রমের ঐরস ছড়িয়ে দিক
অনূর্বর বুকে,
একবার নয় বার নয় অগনিত বার কামনার
তৃষা
নবান্নের ছোঁয়ায় অনন্তকাল
জেগে থাক গর্ভ উদ্ব্যেলিত সুখে।।
লাঙ্গলের ফলা সঙ্গমের আচঁর বুক
চিরে চৌচির
তবু আগামীর স্বপ্নে বিভোর তরঙ্গ
খেলে যৌবণ,
এক একটি সবুজ পাতা এক
একটি পৃথিবীর হাসি
শ্যামল প্রার্থনায় নতুন সূর্য হাসে সদ্য
প্রস্ববা রমনীর মত।।



আপন খান আপন খান Reviewed by Pd on অক্টোবর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.