ইন্দ্রাণী সরকার







সুজন

দূর গাঁয়ের ঐ মন কোকিলা 
গান গেয়ে যায় দুইটি বেলা 
কুহু ডাকে তার মনটা মাতে 
সুজন বুঝিবা থাকছে সাথে 
গানের সুরেতে ঝরছে হাসি 
পদ্ম পলাশ রাশি রাশি 
কোকিল কালো মেঘ কন্যা 
ছড়িয়ে রাখে রূপের বন্যা 
সুজন আছে তার দূর গাঁয়েতে 
রঙ বাহারি জ্যোত্স্না রাতে 
মনখারাপী কন্যা হাসে 
ঐ দেখ তার সুজন আসে । 

- নিউইয়র্ক -
ইন্দ্রাণী সরকার ইন্দ্রাণী সরকার Reviewed by Pd on জুন ১৪, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.