প্রণব বসুরায়


নতুন ভাষায় 


আগুন স্বাক্ষর দিলে কবিতা পাতায়
টাকলামাকান পেরিয়ে উড়ে এল দূরপাখি
আর সেই মুহূর্তে প্রতিমায় আঁকা হ’ল

              তৃতীয় নয়ন

একটা নৌকো ভাসিয়ে দিলাম গাঙুরের জলে
সঙ্গে দিলাম ফল, মধু আর একটি নিশান
সে দুলে দুলে চলে যাক তোমাদের দেশে

আমাদের কথা হবে নতুন ভাষায়
আমাদের কথা হবে কবিতা ভাষায়
আমাদের কথা হোক বাংলা ভাষায়




প্রণব বসুরায় প্রণব বসুরায় Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৬ Rating: 5

২টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.