জয়া চৌধুরী














মহাভাব


উলোঝুলো কাম মেখে নিয়ে যে দাবী পেশ
এর নাম ভালোবাসা
এর নাম কবিতা
এর নাম মাতৃত্ব
নখে লেগে থাকে যে মাংস মজ্জা
এর নাম নিজের
এর নাম অধিকার
এর নাম কান্না
কষ বেয়ে পড়া ফোঁটা ফোঁটা বিশ্বাস
ভাল বেয়ে পড়া তীব্র চাওয়ারা
ভালোবাসি একটি যৌন তাড়না মাত্র...




জয়া চৌধুরী জয়া চৌধুরী Reviewed by Pd on জুলাই ১১, ২০১৫ Rating: 5

২টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.